ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সেবা নিতে লাগবে টিকা সনদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ৪৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল ধরণের সেবাগ্রহীতাদের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদ প্রদর্শন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধের পাশাপাশি টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, মাস্ক পরিধান ও করোনার টিকা গ্রহণ ব্যতীত এ কার্যালয় হতে কোনো ধরনের সেবা প্রদান করা হবে না। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস জানান, জাতীয়ভাবে নির্দেশনা আছে সরকারি সেবা নিতে হলে করোনার টিকা নিতে হবে। সেজন্য পৌরসভার সেবা নিতে হলে করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে। যাদের কাছে টিকার সনদ থাকবে, তারাই সেবা পাবেন। পৌরসভার মোট জনসংখ্যার মধ্যে প্রায় দেড় লাখ মানুষ এখনও করোনার টিকা নেননি। করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি মানুষ যেন দ্রুত টিকা নেন, সেজন্যই পৌরসভার এ সিদ্ধান্ত বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সেবা নিতে লাগবে টিকা সনদ

আপডেট সময় : ০৭:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২