ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মধ্যপাড়া মহেশ্বরী দীঘি সৌন্দর্য বর্দ্ধনে বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৯১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৫নং ওয়ার্ডের মধ্যপাড়াস্থ মহেশ্বরী দীঘির সৌন্দর্য বর্দ্ধনে বৃক্ষরোপণ করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস উপস্থিত হয়ে মহেশ্বরী দীঘির চারপাশে ৪৩টি ফুল, ফল ও ঔষধী গাছ রোপণ করেন। এছাড়াও এদিন সকাল থেকে পুকুরের তলদেশ থেকে এক্সাভেটরের মাধ্যমে পাঁচ ট্রাক ময়লা উত্তোলন করা হয়। বিষয়টি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস বলেন, শহরের মধ্যপাড়ার মহেশ্বরী দীঘিটি দীর্ঘদিন অবৈধভাবে দখল ও পাড়বাসীদের অবহেলার কারণে জরাজীর্ণ হয়ে আছে। মহেশ্বরী দীঘিটি পৌরসভার সম্পদ। পুকুরের চারপাশে বৃক্ষরোপণের পাশাপাশি চারিপাশে বসার স্থান তৈরি করে দেয়া হবে, পুকুর ব্যবহারের জন্য সিঁড়ি ঘাট নির্মাণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুকলেসুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শামীম আহমেদ ও সোহেল আহাদ। উল্লেখ্য যে, গত ২৭ জুলাই বুধবার বিকালে মহেশ্বরী দীঘির অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধারে পৌর কর্তৃপক্ষ অভিযান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মধ্যপাড়া মহেশ্বরী দীঘি সৌন্দর্য বর্দ্ধনে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২