ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব মা দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ৬৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা ভাষা ও সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন নি -মোকতাদির চৌধুরী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বিস্ময়কর প্রতিভা। বাংলা ভাষা ও সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন নি। তাঁর কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুভব করতে পারলেই তাঁর সৃষ্টি সম্পর্কে সঠিকভাবে জানা যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। বাঙালির বিশ্বপরিচিতে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মো.শাহগীর আলমের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো.শাহীন,সিভিল সার্জন ডা.একরামউল্লাহ, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ,সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ,কবি জয়দুল হোসেন,অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,নারী নেত্রী এড.তাসলিমা সুলতানা খানম নিশাত। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্যের নির্দেশনায় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এসময় একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রোকেয়া দস্তগীর,শারমিন সুলতানা,সানজিয়া আফরিন ও ফাহিম মুনতাসির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব মা দিবস পালন

আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২