ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার; দেশে দ্বিতীয় স্থান অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৪৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পুলিশের অভিযানে প্রায় ১৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাদক নির্মূলসহ অপরাধ দমনে কঠোর অবস্থানে থেকে কাজ করছে পুলিশ। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৬৪০ টাকার গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ১ হাজার ৮০৯টি মামলায় ২ হাজার ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, মাদক উদ্ধারে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। মাদককারবারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মো. শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান ও বিশেষ শাখার (এসবি) ডিআইও-১ ইমতিয়াজ আহম্মেদ প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার; দেশে দ্বিতীয় স্থান অর্জন

আপডেট সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২