ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ৩০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ চত্বরে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বক্তারা বলেন, মানব জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বৃক্ষ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকার অতুলনীয়। তবে বর্তমান আধুনিক সভ্যতার প্রভাবের ফলে সর্বত্রই বৃক্ষ নিধন চলছে। যা গোটা বিশ্বের জন্যই উদ্বেগজনক। তাই বর্তমান সরকার বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরপুর করতে বৃক্ষরোপণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। একটি গাছ কাটা হলে সেখানে অন্তত ৫টি গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ফলজ ও বনজ বৃক্ষের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রসঙ্গত, জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২