ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ৩৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাক্টরচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হলেন আলী শাহ (৬০) ও করিম শাহ (৫২)। এ সময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। আহতরা হলেন- মো. মাইনুদ্দিন (৪০), মাহফুর মিয়া (৫০), ও মারিয়া জান্নাত (১০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুপুর আড়াইটার দিকে ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়।‘এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।’পরে আহত তিনজনকে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২