ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৩টি পুকুরের পরিস্কার কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৩টি পুকুরের পরিস্কার কার্যক্রম শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাজীপাড়ার ৩টি পুকুর পরিস্কার করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ব্যক্তি মালিকানাধীন পুকুরগুলো সংস্কার ও পরিস্কার না করায় পুকুরের পানি যেমন ব্যবহার করতে পারছেন না তেমনি পুকুরগুলো মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে। তাছাড়া এসব পুকুরে ময়লা জমতে জমতে দুর্গন্ধ ছড়াচ্ছে আর এতে এলাকাবাসি পরেছেন মারাত্মক দুর্ভোগে। জেলা প্রশাসন কর্তৃক ওই পুকুরগুলো পরিস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পত্র প্রেরণ করে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুকুরগুলো পরিস্কারের নিমিত্ত মালিকগণকে পত্র প্রেরণ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজ উদ্যোগে পুকুরগুলো পরিস্কারের সিদ্ধান- গ্রহণ করে। আজ বৃহস্পতিবার থেকে পৌর মেয়র মিসেস নায়ার কবিরের দিক নির্দেশনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কু্‌দদূসের সার্বিক তত্ত্বাবধানে পুকুরগুলোর পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এদিকে আজ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্‌দূস। এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মীর মোঃ শাহীন, নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্‌দূস বলেন, পুকুরগুলোর অবস্থা একদমই নাজুক। ময়লা-আবর্জনাসহ বর্জ্য ফেলানো হচ্ছে পুকুরগুলোতে। তাই ময়লা আবর্জনা জমতে জমতে ভরাট হয়ে এখন আর পুকুর বলে চেনারও উপায় নেই এমনকি এসব পুকুর সংস্কারের অভাবে পরিণত হয়েছে ময়লার ভাগারে। এসব পুকুরে ময়লা আবর্জনা ও কচুরিপানা জমে ভরাটপ্রায় অবস্থায় রয়েছে। তিনি বলেন, সংস্কারহীন অবস্থায় থাকা এসব পুকুরের পানিও ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। তাছাড়া মশার উৎপাদন বৃদ্ধির আদর্শস্থানে পরিণত হয়েছে এসব পুকুর। যার ফলে ডেঙ্গু, চিকনগুণিয়া, ম্যালেরিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগের আশংকায় দিনাতিপাত করছেন এসব এলাকার গণমানুষ। তিনি আরো বলেন, পুকুরগুলো পৌরসভার উদ্যোগে পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ৩টি পুকুরের পরিস্কার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩