ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৩৪৮ বার পড়া হয়েছে

১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রম চলে। এতে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। তবে বাতিল হয়েছে আওয়ামীলীগের ৬ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিস্কৃত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ. টি. এম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তার, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হুসেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোঃ কাজী জাহাঙ্গীর। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত প্রার্থী বজলুর রহমান মিলন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তাক এবং আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ভুইয়া। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো: শাহগীর আলম জানান, জমা দেয়া ভোটার স্বাক্ষর অবৈধ, আয়কর জমা না দেয়াসহ আবেদনে ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। তারা নির্বাচন কমিশনে ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩