ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি ও গবেষক জয়দুল হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৩১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি ও গবেষক জয়দুল হোসেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য কবি ও মুক্তিযুদ্ধের গবেষক জয়দুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংগঠনিক আবৃত্তি চর্চায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত “গোলাম মুস্তাফা আবৃত্তি পদক” প্রাপ্তিতে সাহিত্য একাডেমী সভাপতি জয়দুল হোসেনকে এ সংবর্ধনা প্রদান করেছে কবি জয়দুল হোসেন সংবর্ধনা পরিষদ। গতকাল শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা পরিষদের আহবায়ক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতিমন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর,নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন্নাহার, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি আবদুল বাসেত, সাহিত্য একাডেমী সহসভাপতি মানিক রতন শর্মা, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ উপদেষ্টা কবি আবদুর রহিম, বেসরকারি গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র সহসভাপতি মোমিনুল আলম বাবু,তিতাস আবৃত্তি সংগঠন সহকারী পরিচালক সুজন সরকার,সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির,কবির কলম সভাপতি হুমায়ুন কবীর। এসময় কবি জয়দুল হোসেনকে বেশ কয়েকটি সংগঠন ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে সম্মাণিত করেন। অনুষ্ঠানে কবির কবিতা থেকে দলগত আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠন,সাহিত্য একাডেমী,ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র,আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র ও সোনালী সকাল। নৃত্য পরিবেশন করেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মনিরুল ইসলাম শ্রাবণ ও আবৃত্তিশিল্পী ফারদিয়া আশরাফি নাওমী।
সংবর্ধনার জবাবে কবি জয়দুল হোসেন বলেন,আমি সম্মাননা বা পদকের জন্য কোনোদিন লিখিনি কিছু বা সাংগঠনিক চর্চা করিনি। একটা আদর্শকে সামনে রেখে লেখালেখি করেছি, সংগঠন চর্চা করেছি। শুধুমাত্র সাংগঠনিক চর্চা করেও যে পদক পাওয়া যায় আবৃত্তি সমন্বয় পরিষদ তা প্রমাণ করলো। এ পদক ও সংবর্ধনা আমাকে প্রাণিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি ও গবেষক জয়দুল হোসেন

আপডেট সময় : ০৭:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪