ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত ছাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত ছাত্র

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে অবস্থিত আল-হেরা একাডেমি কিন্ডার গার্ডেনে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা মোঃ শরিফ উদ্দিন। গত বৃহস্পতিবারের এ ঘটনা ঘটে। আহত জায়েদ (৯) ওই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

স্কুল পড়ুয়া ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত তিন চারদিন স্কুলে যেতে পারেনি এই অজুহাতে আমাকে বেদম বেত্রাঘাত করা হয়। আহত ছাত্রের মা নাসরিন আক্তার জানান, শারীরিক অসুস্থতার কারণে তিন-চার দিন স্কুল বন্ধ হওয়ায় আমরা সাথে গিয়ে স্যারকে বিষয়টি জানিয়ে এসেছি তারপরও আমার ছেলেকে এভাবে মেত্রাঘাত করল। ছেলের শারীরিক সুস্থতার পরে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।

ভাটপাড়া বটতলী বাজারের মনির ফার্মেসির স্বত্বাধিকারী মোহাম্মদ মনির হোসেন বলেন, ব্যথা-ঘাতের চিহ্ন খুব গুরুতর পরবর্তীতে আমি প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ঔষধপত্র প্রদান করি। আর যারা একাডেমি কিন্ডারগার্টেন এর স্বত্বাধিকারী হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফ উদ্দীনের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অনেক ঘটনা অভিযোগ রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টির সুষ্ট তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত ছাত্র

আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩