ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় নারী বিদ্বেষী যুবকের কুপে বৃদ্ধা নিহত, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে

নারী বিদ্বেষী যুবকের কুপে বৃদ্ধা নিহত, আহত ৫

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী বিদ্বেষী যুবকের দায়ের কুপে আরজুদা (৭৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ নারী ও ২ পুরুষ গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, ভাদুঘর এলাকার মির্জা জাহান মিয়ার স্ত্রী রাবেয়া (৫৫), হানিফ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৪৪), মরহুম আবুল হোসেনের ছেলে সাজু মিয়া (৫০), আব্দুল হেকিমের ছেলে মোখলেছ (৪৫) ও তাহের মিয়ার মেয়ে নয়ন মনি (১৪)। এ ঘটনায় পুলিশ ঘাতক শিহাবকে আটক করেছে। সে ভাদুঘর এলাকার জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিহাব নারী বিদ্বেষী। সে রাস্তায় চলাফেরা করার সময় মানুষদের অকথ্য ভাষায় গালাগালি করত ও টাকা চাইত। টাকা না দিলে সে তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করত। বুধবার সে ৪ জন মহিলাকে একত্রে হেটে যেতে দেখে তাদের উপর চড়াও হয়। পরে সে তার হাতে থাকা দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। এ সময় স্থানীয়রা তাদেরকে রক্ষা করতে এলে তারাও হামলায় আহত হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শিহাব নারী বিদ্বেষী ও উগ্রপন্থি। ঘটনার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক শিহাব সুস্থ হওয়ার পর ঘটনার আরো তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় নারী বিদ্বেষী যুবকের কুপে বৃদ্ধা নিহত, আহত ৫

আপডেট সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩