ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিজেপি সরকারের দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তির প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। তারা ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি সরকারকে। আজ মঙ্গলবার সকালে ‘আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ’ সরাইল শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ওই দুই নেতার বিরূদ্ধে নানা ধরণের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন- উচালিয়াপাড়া দারূল উলুম হুসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন,সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ আমান উল্লাহ ও ইসলামাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা আল-আমীন প্রমূখ। সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ লোকজনের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল সদরের হাসপাতাল মোড়ে সমবেত হয়। এতে করে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। বক্তারা বক্তব্য দেওয়ার প্রস্তুতিকালে সড়ককে যানজটমুক্ত করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। সভায় বক্তব্য না দিয়ে মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২