ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

বিএনপির বহিস্কৃত নেতা নব-নির্বাচিত এমপি উকিল সাত্তারকে শুভেচ্ছা জানাচ্ছে কর্মী-সমর্থকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৫৭০ বার পড়া হয়েছে

এমপি উকিল সাত্তারকে শুভেচ্ছা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের উপ নিবার্চনে বিএনপির বহিস্কৃত নেতা নব- নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভীড় করছে কর্মী সমর্থকসহ আওয়ামীলীগ নেতৃবন্দ ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে তার শহরস্থ মেড্ডা এলাকার বাসভবনে তারা নির্বাচিত উকিল সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার কর্মী সমর্থক, ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনগুলোতে তিনি এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে জানান।
প্রসঙ্গত, প্রবীন এই রাজনীতিবিদ এ আসন থেকে ৫ বারের সংসদ সদস্য এবং জোট সরকারের আমলে টেকনুক্র্যান্ট আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তবে গেল ১১ ডিসেম্বর তিনি দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে ওই আসনেই আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এরপর বিএনপিও তাকে দলের সব রকমের পদ থেকে বহিস্কার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির বহিস্কৃত নেতা নব-নির্বাচিত এমপি উকিল সাত্তারকে শুভেচ্ছা জানাচ্ছে কর্মী-সমর্থকরা

আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩