ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করবেন – অতিরিক্ত মহাপরিচালক নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল-চরমোনাই পীর নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাবা দিবস উপলক্ষ্যে কবির কলমের স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাবা দিবস ২০২২খ্রি. উদযাপন করেছে কবি ও কবিতা সংগঠন কবির কলম, ব্রাহ্মণবাড়িয়া। এ উপলক্ষ্যে গত ১৯ জুন, রবিবার সন্ধ্যায় কবির কলমের প্রকাশিত বিশেষ একটি স্মরণিকার মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও কথাসাহিত্যিক মোঃ আমির হোসেন, সুনামগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক ওবায়দুল হক মুন্সী। কবির কলমের সভাপতি কবি মনিরুল ইসলাম শ্রাবণ এর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি, ‘আমাদের বাবা’ শীর্ষক স্মরণিকার সম্পাদক কবি সিরাজুম মুনিরা শশী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবির কলমের সিনিয়র সহ-সভাপতি কবি হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডটকমের সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, জনতার খবর ডটকমের বার্তা সম্পাদক আদিত্য কামাল। সভায় বক্তগণ বলেন, মানুষের জীবনে বাবাদের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। বাবাদের ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম ও পরিশ্রমের ফলে আমরা পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। বক্তাগণ বলেন সারা জীবন বাবারা যেমন সন্তানের প্রতি দায়িত্বশীল তেমনিভাবে আমাদেরও তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যায় বাবা-মার প্রতি সন্তানরাই দায়িত্বশীল আচরণ করেন না। এছাড়াও রাস্তাঘাটে কোন বৃদ্ধ বাবা দেখলে এখনকার ছেলেমেয়েরা তাদেরকে যথাযোগ্য মর্যাদা সম্মান প্রদর্শন করে না। যা অত্যন্ত নিন্দনীয়। সভায় আয়োজকরা বলেন, কোন নির্ধারিত দিবসে বাবাদের প্রতি সম্মান জানানো সিমাবদ্ধ থাকে না। প্রতিটিদিন, প্রতিটি মুহুর্তই বাবাদের প্রতি সম্মান জানানোর দিন। আজকের দিবস পালনের উদ্দেশ্য বিশ্বের সকল বাবাদেরকে প্রতীকী কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্মান জানানো এবং এর মাধ্যমে অবাধ্য, অকৃতজ্ঞ সন্তানদের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের অন্যতম লক্ষ্যে। তারা বলেন, বাবা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রথম কোন স্মরণিকা প্রকাশ করা হয়। এই স্মরণিকাটিতে বাবাকে নিয়ে লেখা ২০জন কবির ১৭টি ছড়া/কবিতা, একটি নিবন্ধ, একটি প্রবন্ধ ও একটি চিঠি প্রকাশিত হয়েছে। আগামীতে আরো ব্যাপক আয়োজনে এ দিবস উদযাপন ও স্মরণিকা প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানান। উল্লেখ্য: দেশব্যাপী চলমান অতিবৃষ্টি ও বন্যা পরিসি’তির কারণে এবারের বাবা দিবস সংক্ষিপ্ত আকারে উদযাপন করা হয়। সভায় বন্যার্তদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান ও স্বেচ্চাসেবীদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবা দিবস উপলক্ষ্যে কবির কলমের স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২