ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

“বাউনবাইরার কতা’র” উদ্যোগে ২০০ জন প্রবীণকে ঈদ উপহার ও ১৩ পরিবারকে স্বাবলম্বী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

"বাউনবাইরার কতা'র" উদ্যোগে ২০০ জন প্রবীণকে ঈদ উপহার ও ১৩ পরিবারকে স্বাবলম্বী...

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে অসংখ্য সংগঠন আছে যেগুলো সামাজিক নানা কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। কিন’ প্রবীণদের নিয়ে কাজ করে এমন সংগঠন খুব কম। ব্রাহ্মণবাড়িয়ায় “বাউনবাইরার কতা” নামে ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে মানবিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি প্রবীণদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদি প্রদান করে থাকে। বুধবার বিকাল ৪ টার দিকে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০০ জন প্রবীণদের হাতে ঈদি হিসেবে লুঙ্গি, শাড়ি ও ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও দুধের প্যাকেট তুলে দেয়া হয়। এছাড়াও হতদরিদ্র ১৩টি পরিবারকে স্বাবলম্বী করা হয়। প্রবীণদের ঈদি ও প্রজেক্ট স্বাবলম্বী-৬ আয়োজিত অনুষ্টানে সংগঠনের সমন্বয়ক ড: মাহবুবুর রহমান এমিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্‌িহত ছিলেন ডিসি মো. শাহগীর আলম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গনি সজীব, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ও ফটোগ্রাফার আরিফুর রহমান রুজেল। সংগঠনের সমন্বয়ক ড: মাহবুবুর রহমান এমিল জানান, “বাউনবাইরার কথা” ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। ২০১৩ সালে “বাউনবাইরার কথা” ফেসবুক গ্রুপ চালু হয়ে এখন ১লাখ ৯ হাজার সদস্য রয়েছে। সংগঠনটি সব সময় সমাজের প্রবীণদের কল্যাণে কাজ করে থাকে। ৬ষ্ট বারের মত এবার ঈদি ও প্রজেক্ট স্বাবলম্বীর আয়োজন করা হয়। ২০০ জন প্রবীণের মধ্যে ঈদি হিসেবে ৭০ জন পুরুষকে লুঙ্গি ও ১৩০ জন মহিলাকে শাড়ি ও ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে ২ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও ৭৫০ গ্রাম দুধের প্যাকেট তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে হতদরিদ্র ১৩টি পরিবারকে স্বাবলম্বী করতে ১টি পরিবারকে মক্তব, ১টি পরিবারকে ঘর ও ছাগল প্রদান, ১টি পরিবারকে রান্নাঘর, ঘর মেরামত ও বাথরুম তৈরি করা, ২ টি পরিবারকে টিউবওয়েল, ৭ টি পরিবারকে ছাগল প্রদান ও ১ টি পরিবারকে পোল্ট্রিফার্ম করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, সংগঠনটি করোনার সময় “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক” চালু করে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে। সংগঠনি ৪ বার ফ্রি মেডিকেল ক্যাস্প করে। “বাউনবাইরার কথা” সমাজে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে। ডিসি মো. শাহগীর আলম বলেন, নির্দলীয় একটি সংগঠন “বাউনবাইরার কথা”। এই সংগঠনটি সমাজের গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সারা বছর ধরেই বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। জেলা প্রশাসন সব সময় ভালো কাজের পাশে থাকবে। প্রবীনদের ঈদি প্রদান ও স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে বাউনবাইরার কতা সেই ভালো কাজটি করছে। অনুষ্ঠান পরিচালনা করেন বাউনবাইরার কতা সংগঠনের সদস্য ও আবৃত্তি শিল্পী মো. মাহাবুব উল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“বাউনবাইরার কতা’র” উদ্যোগে ২০০ জন প্রবীণকে ঈদ উপহার ও ১৩ পরিবারকে স্বাবলম্বী

আপডেট সময় : ০৮:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩