ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

পেটে গাঁজা বেধে পাচারকালে সরাইলে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৫৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পেটে গাঁজা বেধে পাচার কালে আকাশ মিয়া(১৯) নামের এক যুবককে আটক করেছে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আজ বুধবার বিকাল ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় লাবিবা কাউন্টার থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আকাশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পাঠান পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের লাবিবা কাউন্টার সামনে অভিযান চালায় হাইওয়ে থানার পুলিশ। অভিযানকালে তারা ওই যুবককে আটক করে। আটককৃত যুবকের দেহ তল্লাশি করে পেটে বাধা ৩কেজি গাঁজা উদ্ধার করে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, পেটে গাঁজা বেধে পাচারকালে আকাশকে (১৯) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেটে গাঁজা বেধে পাচারকালে সরাইলে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২