ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক কলহের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী জান্নাতুল ফেরদৌসী খুন হলেন। নিহত জান্নাতুল ফেরদৌসী তিন সন্তানের জননী ছিলেন। বুধবার (১৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ার এলাকায় এই ঘটনাটি ঘটে। কলেজপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত জান্নাতুল ফেরদৌসী (৩৫) জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দিঘীরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে ও ঘাতক স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাউসার মোল্লা (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে। নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানা গেছে, কাউসার মোল্লা গত দুই বছর ধরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বাড়িতে অনেক টাকা ব্যায় করে একটি বাড়ি বানাচ্ছেন কাউসার। গ্রামের বাড়িতে এতো টাকা খরচ করে বাড়ি বানানোর বিষয়টি নিয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর বেশ আপত্তি ছিলো। তাছাড়া কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা এবং পরকীয়ায় লিপ্ত ছিলো বলেও স্ত্রীর অভিযোগ ছিলো। এসব নানান বিষয় নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে চলতো কলহ। এরই জের ধরে বুধবার সকালে কাউসার মোল্লা ধাঁড়ালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে তাদের সন্তানেরা কক্ষে যাওয়া মাত্রই স্ত্রী ঘাতক কাউসার তার সন্তানদেরকে ঘরে আটকিয়ে পালিয়ে যান। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়ত হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে সবরকম প্রচেষ্টা চলমান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট সময় : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩