ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

নবীনগরে মাদক কারবারির গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৫৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় মাদককারবারিদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন, নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা। জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মন্নাফ (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আবারও মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আরও জানা যায়, তারা বাবা-ছেলে এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। মাদককারবারিদের গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হন। নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে শিপন মাদক ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনেককে আটক করে। পুলিশের কাছ থেকে পালাতে মনেকের হাতে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। একই সময় মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে শিপন ও তার সহযোগী সোহাগসহ আরও দু’জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছোঁড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দু’পুলিশ কর্মকর্তা আহত হয়। তিনি বলেন, আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলিবিদ্ধ এসআই রনিকে কুমিল্লা রেফার করেন। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে শিপনসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে মাদক কারবারির গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত

আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২