ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন ওসি আসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন ওসি আসলাম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন। ২০২৩ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে তিনি শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসারের তালিকায় অন্তর্ভূক্ত হতে পেরেছেন। গত সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আসলাম হোসেনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন। জেলা পুলিশ ও থানা সূত্র জানায়, জেলার ৯টি থানাই নিজ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধার কাজ পরিচালনা করে আসছেন। সরাইল থানার ৯টি ইউনিয়নে অস্ত্র উদ্ধার কাজ চলছে। বিভিন্ন কৌশলে গত এপ্রিল মাসে সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন মোট ১ হাজার ৪২ টি অস্ত্র উদ্ধার করেছেন। এর মধ্যে বর্শা-২৮টি, ডেগার-০৫ টি, রামদা-১৩ টি, ছোড়া-০২ টি, টেটা-৩৯ টি, চায়নিজ কুড়াল-১টি, পল-২৪২ টি, বাঁশের কঞ্চি-৩৪১ টি, লাঠি-৩৭০টি ও হকিস্টিক-১টি। এ ছাড়া দাঙ্গা প্রতিরোধে তিনি অভিনব কৌশল অবলম্বন করেছেন। তিনি উপজেলার সকল কামারদের দিয়ে সভা করেছেন। তাদেরকে রেজিষ্ট্রার, কলম ও স্কেল ক্রয় করে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন যারাই দা বটি সহ দেশীয় অস্ত্র তৈরী করতে আসে তাদের নাম ঠিকানা ও মুঠোফোন নম্বর রেজিষ্ট্রারে লিখে রাখতে হবে। এই কাজটিও চলমান আছে। উল্লিখিত কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় শ্রেষ্ঠ হয়েছেন ওসি মো. আসলাম হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশীয় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন ওসি আসলাম

আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩