ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করবেন – অতিরিক্ত মহাপরিচালক নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল-চরমোনাই পীর নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সরাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

সরাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টির লক্ষে দুর্নীতি দমন কমিশনের ‌উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়ার সরা‌ইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সোমবার স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ সরওয়ার উদ্দিন। সরা‌ইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আরজু মিয়া,সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ,সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক মমিন হোসেন , সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ইসমত আলী ও সাংবাদিক সফিকুর রহমান। প্রতিযোগীতায় উপজেলার ৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়,কালীকচ্ছপাঠশালা উচ্চ বিদ্যালয়,শাহবাজপুর উচ্চবিদ্যালয়,শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় ও পাকশিমূল উচ্চ বিদ্যালয়। প্রতিযোগীতায় বিচারক ছিলেন অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,সন্‌জীব কুমার দেবনাথ, প্রধান শিক্ষক শেখ সাদী। প্রতিযোগীতায় অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় দলের প্রধান নাদিরা আক্তার শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সরাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩