ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

ত্রিপুরায় গণপিটুনিতে এক বাংলাদেশি যুবককে মৃত্যু, ২ দিন পর মরদেহ হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৩৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরার সীপাহিজলা জেলার টাকারজলা এলাকায় মো. ডালিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুদিন পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর । সোমবার (১৩ জুন) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ডালিম জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ডালিম গত ১০ জুন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরে ১২ জুন ত্রিপুরার সীপাহিজলা জেলার টাকারজলা এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে কী কারণে তাকে পিটিয়ে মারা হয়েছে, সেটি জানা যায়নি। এ ঘটনায় টাকারজলা থানায় একটি মামলা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের পর আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের মাধ্যমে ডালিমের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রিপুরায় গণপিটুনিতে এক বাংলাদেশি যুবককে মৃত্যু, ২ দিন পর মরদেহ হস্তান্তর

আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২