ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ খ্রিষ্টাব্দ পালন উপলক্ষে সরাইল উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহন করেছেন। এরই অংশ হিসেবে আজ শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে নিজ দপ্তরে মতবিনিময় সভা করেছেন মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান। তিনি বলেন, মাছ চাষে আমরা স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীতে আমরা তৃতীয়। আগামী দিনে প্রথম হতে হবে। তবে অনিরাপদ মাছ দূর্ভোগ বাড়াবে। প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। ভেজাল ফিড না খাইয়ে মাছকে নিরাপদ করতে হবে। ভাল মাটি ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। নিয়মিত নিরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাছের ফরমালিনমুক্ত পরিবহন পদ্ধতি জানতে হবে। ফিল্টার ব্যবহার করা যাবে না। আমরা লাইফ ফিশিং এর দিকে এগিয়ে যাচ্ছি। উল্লেখিত বিষয়ে মানুষকে সচেতন করতে প্রশিক্ষণের ব্যবস্থা করার চিন্তা করছেন মৎস্য অধিদপ্তর। তাই ২৩-২৯ জুলাই পর্যন্ত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সুবিধার্থে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমি কেটে পুকুর করা ও পুকুর ভরাট করা দন্ডনীয় অপরাধ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফিল্ড এ্যাসিসটেন্ট মনিরূল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শফিকুর রহমান ও মো. আলমগীর মিয়া প্রমূখ।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২