ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

জাতির পিতার জন্মবার্ষিকীর দিনে সরাইলে সরকারি দফতরে জাতীয়পতাকা অর্ধনমিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৩৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২-এ সরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে অর্ধনমিত করে। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দফতরে অর্ধনমিত পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলা সদরের কোন ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করেনি জাতীয় পতাকা। পতাকা উত্তোলন মনিটরিং উপকমিটির অন্যতম সদস্য সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আজকের দিনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে পূর্ণাঙ্গ ভাবে। অর্ধনমিত নয়। সরজমিনে দেখা যায়, আজ ১৭ মার্চ বৃহস্পতিবার। সকাল থেকেই উপজেলা প্রশাসনসহ অন্যান্য প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে ব্যস্ত। সকাল ১০টা ১০ মিনিট। সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দফতরের সামনে উড়ছে জাতীয় পতাকা। কিন্তু পূর্ণাঙ্গ নয়। পতাকাটি উড়িয়েছেন অর্ধনমিত ভাবে। ওই দফতরের কর্মকর্তা কর্মচারিরা পতাকাটি উত্তোলন করে দিব্বি ঘুরছেন। আজ তো কোন শোক দিবস ছিল না। সাধারণত শোক দিবসে পতাকা উত্তোলন করা হয় অর্ধনমিত করে। সরকারি নির্দেশনা থাকলেও উপজেলা সদরের কোন ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করেনি জাতীয় পতাকা। এ বিষয়ে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, আজকের দিনে (১৭ মার্চ) তো অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলনের প্রশ্নই আসে না। আজকে পতাকা উত্তোলন করতে হবে পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ ভাবে। প্রথমবার হওয়ায় হয়ত ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা পতাকার বিষয়টি বুঝতে পারেনি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতির পিতার জন্মবার্ষিকীর দিনে সরাইলে সরকারি দফতরে জাতীয়পতাকা অর্ধনমিত

আপডেট সময় : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২