ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

ঘাতক ট্রাক কেড়ে নিল ২ কিশোরের প্রাণ গ্রামজুড়ে শোকের মাতম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ৪৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলের দেওড়া গ্রামের কিশোর সালমান (১৬), আনাছ (১৬) ও শরীফ (১৭) তিন বন্ধু। সালমান ও আনাছ দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। আগামী ঈদকে ঘিরে খুবই আনন্দে ছিল তারা। গত কয়েক দিন ধরে তারা ব্যস্ত ছিল মার্কেটিং-এ। গত ২৫ এপ্রিল সোমবার তারা প্রত্যেকে বাড়িতে ইফতার করে। কিছুক্ষণ পরই মুঠোফোনে যোগাযোগ। পিতার বাইক নিয়ে বাহির হয় শরীফ। একে একে বাহির হয়ে আসে সালমন ও আনাস। টার্গেট শরীফের এক আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ করা। একটু ঘুরাফেরা। সুযোগে সুবিধে হলে কিছু মার্কেটিং। বাইকটি চালাচ্ছিল শরীফ। দেওড়া থেকে এক বাইকে করে তিন বন্ধু রওনা দিল রাজামারিয়াকান্দির উদ্যেশ্যে। ওই গ্রামে শরীফের আত্মীয়ের বাড়িতে ইলেকট্রিক কাজ শেষ করে রাত ৯টার পর রওনা দিল বাড়ির দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়াকান্দি এলাকায় বিপরীত থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। বাইকসহ সড়কে ছিটকে পড়ে ৩ আরোহী। দ্রূত গতির আরেকটি ট্রাক তাদের উপর দিয়ে যায়। বিকট শব্দে ভেঙ্গে চুরমার হয়ে যায় বাইকটি। ছিন্নভিন্ন হয়ে পড়ে বাইক আরোহী ৩ কিশোরের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ঘটনাস্থলেই প্রাণ হারায় সালমান ও শরীফ। গুরূতর আহত হয়ে সড়কে ছটফট করতে থাকে আনাছ। আজ মঙ্গলবার দুপুরে দেওড়া জামে মসজিদ মাঠে কয়েকশত লোকের অংশ গ্রহণে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থারে দাফন করা হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে শরীফের চেহারাটি কোন রকমে দেখা যায়। কিন্তু দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সালমানকে প্রথমে চেনাই যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা সনাক্ত করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আনাছকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় ও পরে ঢাকার পঙ্গু হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত দুই কিশোরের মৃত্যু সংবাদে মা বাবা পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠছে বাড়ির পরিবেশ। প্রতি মুহুর্তে মুহুর্তে মূর্ছা যাচ্ছেন তাদের মা বাবা। ওদিকে তরতাজা দুই শিক্ষার্থীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে গোটা দেওড়া গ্রামজুড়ে চলছে শোকের মাতম। জানাযায় দুই কফিন: জানাযার মাঠে পাশাপাশি দুইটি কফিন। একটিতে সালমান অপরটিতে শরীফের লাশ। বড়ই নির্মম ও হৃদয়বিদায়ক দৃশ্য। পাশে দাঁড়িয়ে কাঁদছে স্বজন ও সহপাঠিরা। দুপুর আড়াইটায় প্রথম জানাযা হয়েছে শরীফের। কফিনটি সরিয়ে নিয়েছেন। এরপর হয়েছে শরীফের জানাযা। এসএসসি পরীক্ষা দেয়া হল না সালমানের: দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষার ছাত্র সালমান। আগামী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার সকল কাজ সম্পন্ন করেছে। কৃষক কামাল মিয়ার ৪ সন্তানের মধ্যে সালমান দ্বিতীয়। সংসারের একমাত্র ভরসাই ছিল সালমান। পরীক্ষা দেয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেল সালমানের। ছেলেকে ঘিরে কামালের আশা ও স্বপ্ন দুটিই কেড়ে নিল ঘাতক ট্রাক। ঈদের জন্য ক্রয় করা নতুন কাপড় গুলোকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে সালমান ও শরীফের মা। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক দুটির মধ্যে একটিকে (চট্র মেট্রো- ট, ১২-০২২৮) আটক করেছি। মামলা হবে। আইনগত ব্যবস্থা নিব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘাতক ট্রাক কেড়ে নিল ২ কিশোরের প্রাণ গ্রামজুড়ে শোকের মাতম

আপডেট সময় : ০৯:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২