ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গ্যাস সংযোগ দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ২৮১ বার পড়া হয়েছে

গ্রামবাসীর মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকালে কালিসীমা মধ্যপাড়া গ্রামে স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে গ্রামের বিপুল সংখ্যক নারী, পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রবাস ফেরত মনির হোসেন, শামীম মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন, কালিসীমা পূর্বপাড়া গ্রামের এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম বৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৫৮টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘ দিনেও বৈধ সংযোগ না পেয়ে তারা এলাই মিয়া ও আব্দুল কাইয়ূমের কাছে টাকা ফেরত চায়। এলাই মিয়া ও আব্দুল কাইয়ূম গ্রামবাসীকে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে তাদেরকে নানাভাবে হুমকী দিয়ে আসছে। বক্তারা, তাদের টাকা ফেরত পেতে এবং প্রতারকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যাস সংযোগ দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২