ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

কিশোরীর ঘরে ঢুকে গলা, দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

samiya1

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় সামিয়া (১৫) নামের এক কিশোরীকে ঘরে ঢুকে গলা, দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। সামিয়া জেলার সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার বোন সকালে সামিয়া ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যায়। সানিয়াকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই সামিয়ার আর্তচিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালা সহ প্রতিবেশিরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান সামিয়া মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে সার্জারী বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের একটি দল। এদিকে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান জানান, আহত কিশোরী আশংকামুক্ত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। হামলাকারীকে তারা কাউ দেখেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরীর ঘরে ঢুকে গলা, দুই হাত-পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩