ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

কসবায় অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৪৬২ বার পড়া হয়েছে

কসবায় অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার সদরের পুরাতন বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বিকেলে মায়ের দোয়া ফুলের দোকানে পাশের একটি দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের দোকান, এ্যালমুনিয়ামের দোকান, রড-সিমেন্ট ও ফুলের দোকান পুড়ে যায়। আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থরা জানান, আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মত ক্ষতি হয়েছে। এদিকে কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয় জীবন, নির্বাহী অফিসার মো:আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা দেওয়া কথা জানায়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন জানান, অগ্নিকান্ডের সূত্রপাত ও বাজারের সার্বিক পরিস্থিতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ্ আল খালিদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বৈদুতিক সট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩