ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

ঈদ-উল-আযহা উপলক্ষে নাছিরনগরে ৬৫১ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৭১৪ বার পড়া হয়েছে

ঈদ-উল-আযহা উপলক্ষে নাছিরনগরে ৬৫১ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ

শুধু বিত্তশালীরা ঈদের আনন্দ ভোগ করবে না। আনন্দটা ভাগাভাগি হবে। ধনী দরিদ্র সকলেই ভোগ করবেন সেই আনন্দ। এই লক্ষে নাছির নগরে ৬৫১ টি অস্বচ্ছল পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বদরূদ্দোজা মো. ফরহাদ হোসেন (সংগ্রাম)। আজ বুধবার স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের ১৫টি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অসহায় পরিবার গুলোকে এই সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৫টি আশ্রয়ণ প্রকল্পের মোট ৬৫১ টি পরিবারকে প্রদান করা হয়েছে ঈদ-সামগ্রী। এরমধ্যে হিন্দু ধর্মাবলম্বি রয়েছে ৮১ টি পরিবার। প্রত্যেক মুসলিম পরিবারকে ৩ কেজি করে গরূর মাংস দেয়া হয়েছে। আর প্রত্যেক হিন্দু পরিবারকে ১ কেজি পোলার চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও দেড়-দুই কেজি মোরগের মাংস। সরকারের উপহার দেয়া ঘরে বসবাসরত দরিদ্র অসহায় লোক গুলো যখন কোরবাণীর মাংস পাওয়া না পাওয়ার হিসাব কষছিলেন। ঠিক সেই মুহুর্তে সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন মাংস নিয়ে হাজির হলেন তাদের কাজে। আনন্দে আত্মহারা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবার গুলি। দৌঁড়ে ছুটে এসে সুশৃঙ্খল ভাবে প্রধান অতিথির হাত থেকে ঈদ সামগ্রী গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রূহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন, নির্বাহী কর্মকর্তা ফখরূল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ, উপজেলা আ’লীগের সম্পাদক লতিফ হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদ-উল-আযহা উপলক্ষে নাছিরনগরে ৬৫১ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩