ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

আজ সরাইল মুক্তদিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

আজ সরাইল মুক্তদিবস

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সরাইল পাকিস্থানি হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে সরাইল থানা চত্বরে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় সচেতন নাগরিক সমাজ আয়োজন করেছে আনন্দ শোভাযাত্রা, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা। সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। উল্লেখিত কর্মসূচি গুলোতে সরাইলের রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক ও এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ করার কথা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তিন ক্ষোভ বুকে ধারণ করে যন্ত্রণায় ছটফট করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইমত আলী বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর বিটঘর বধ্যভূমির সৌন্দর্য বৃদ্ধি ও স্মৃতিসৌধ নির্মাণ করে ইতিহাস গড়েছেন তৎকালীন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। কিন’ রাজনৈতিক কারণে ওই বধ্যভূটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আদৌ। একই কারণে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটিও ৩ বছরের অধিক সময় ধরে পড়ে আছে অযত্নে অবহেলায়। স্থানীয় মুক্তিযোদ্ধারা ভবনটিতে যেতে না পারলেও প্রধান ফটকের সামনে নিয়মিত পসরা সাজিয়ে বসছে এক শ্রেণির ব্যবসায়ি। ভবনটির চারিদিকে লোকজন মলমূত্র ত্যাগ করছে নিয়মিত। সেখানে গেলেই দূর্গন্ধে নাক চেপে ধরতে হয়। ভবনের ভেতরের কম্পিউটারসহ মূল্য সকল ফার্ণিশার্স বিকল হয়ে যাচ্ছে। যে কয়জন মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন তারা মনে হয় ওই ভবনে বসে মরতে পারবেন না। আর ৫৩ বছর পরও সরাইলের তিনটি বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। গড়ে ওঠেনি কোন স্মৃতিসৌধ। আমরা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছি অন্তত শাহবাজপুর, ধর্মতীর্থ ও কুচ্‌নির শহীদদের স্মৃতি রক্ষায় চারটি স্মৃতিস’ম্ভ নির্মাণ করা হোক। তবে বর্তমান ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, উল্লেখিত তিনটি বধ্যভূমির সৌন্দর্য বর্ধনের প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি দ্রূতই হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আর রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকবে না। নির্বাচনের পরই কমপ্লেক্স ভবনটির উদ্বোধন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ সরাইল মুক্তদিবস

আপডেট সময় : ০২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩