ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করবেন – অতিরিক্ত মহাপরিচালক নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল-চরমোনাই পীর নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে দেশব্যাপী সাইকেল যাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ২২৬ বার পড়া হয়েছে

দেশব্যাপী সাইকেল যাত্রা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন প্রজন্মকে সুন্দর ও পরিছন্নমূলক পরিবেশ উপহার দিতে প্লাস্টিকের অপব্যবহার রোধ ও পরিবেশ রক্ষায় সচেতনতার বাণী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬৪ জেলার উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেছে আব্দুল্লাহ মজনু। ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে জার্নালিজমে শেষ বর্ষে অধ্যয়নরত ও মর্নিং স্কোয়াড নামে সংগঠনের এই প্রতিনিধি আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি ও ভোরের সাথীর যৌথ আয়োজনে সার্কিট হাউজ থেকে সিলেটের উদ্দেশ্যে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। “জলবায়ু পরিবর্তনের জন্য বৃক্ষরোপনের বিকল্প নেই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল নে প্রচারে কাজ করবে মজনু। যাত্রার শুরুতে শহরের লোকনাথ দীঘির পাড় ভোরের সাথীর সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলের সচেতন করে তুলতে ভোরের সাথীসহ সকলের সহযোগিতা কামনা করেন। পরে তার এই সামাজিক উদ্দেশ্য সফলে বিশেষ দোয়া করা হয়। মতবিনিময়কালে ভোরের সাথীর সক্রিয় প্রবীণ মুরুব্বি ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট হাবিবুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ শামসুদ্দীন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সমাজকর্মী মাহমুদুল হাসান, কাজী টুটুল, রাশেদ কবীর আকন্দসহ ভোরের সাথীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল জেলার বাসিন্দা আব্দুল্লাহ জানান, আধুনিকতার ছোঁয়ায় বৃক্ষনিধন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারসহ নানা করেণ আমাদের জলবায়ু এখন হুমকীর মুখে। আমাদের পূর্ব প্রজন্ম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর আবহ পেলেও আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। এখন যে অবস্থা পরবর্তী প্রজন্ম প্রাকৃতিক বিপর্যয়সহ নানা হুমকীর মুখে রয়েছে। তাই পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন হলো মর্নিং স্কোয়াড। প্রাথমিকভাবে ৯০ দিনে সাইকেলে সারাদেশ ঘুরে এ কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে। প্রতি জেলায় মোট ২৫টি করে বৃক্ষরোপণ করা হবে। সংগঠনের টাকায় গাছ কেনাসহ আনুষাঙ্গিক ব্যয় বহন করা হচ্ছে। তিনি আরো জানান, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও নদীমাতৃক জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া থেকেই আমি আমার প্রচারাভিযানের যাত্রা শুরু করেছি। এখানে প্রচারণা চালাতে এসে বেশ সাড়া পেয়েছি। এ কাজে প্রতি জেলার স্থানীয় সাইক্লিষ্টসহ শুভাকাংখীদের সহায়তা নেওয়া হবে। সফলভাবে প্রথমধাপ শেষ করতে পারলে আগামী ১০বছর প্রতি জেলায় অন্তত ১০ বার করে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে দেশব্যাপী সাইকেল যাত্রা

আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২