ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

অসহায় গণমাধ্যম কর্মীর পাশে দাঁড়ালেন সরাইলের জনৈক লন্ডন প্রবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ৩৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবেদুর অর শাহিন। দীর্ঘ দিন কাজ করেছেন একটি জাতীয় দৈনিকে। লিখেছেন। লিখছেন। অর্থনৈতিক দৈণ্যতায় ভোগছেন শুরূ থেকেই। জীবনে অন্য কোন পেশায় মন বসেনি তার। নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের দৈনিক ইত্তেফাক পত্রিকার এক সময়ের সরাইল সংবাদদাতা আফজালুর রহমানে ছেলে শাহিন। সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে আফজালুর রহমান একটি অন্যতম নাম। শাহিনও ছিলেন একই সংগঠনের অন্যতম সদস্য। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় দুটি পা ভেঙ্গে যায় শাহিনের। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ফিরে পেয়েছেন শ্বাস প্রশ্বাস। স্ত্রী সন্তানদের নিয়ে অনেক কষ্টেই চলছিল তার জীবন। শাহিনের নিজের কোন জায়গা নেই। সড়ক ও জনপথের জায়গাই একটি দু’চালা টিনের ঘরে কোন রকমে থাকতেন তিনি। লজ্জায় বিষয় গুলো কাউকে বলেননি কখনো। ঢাকা-সিলেট মহাসড়কে চলছে চারলেনে উন্নীতকরণের কাজ। ভেঙ্গে ফেলবে গণমাধ্যম কর্মীর শাহিনের ছোট টিনের ঘরটি। দিশেহারা তিনি। গোটা পরিবার নিয়ে কোথায় যাবেন তিনি। উনার কষ্ট শেয়ার করেছেন সমাজকর্মী রওশন আলীর সাথে। চোখ বন্ধ করে ফেসবুকে আকুতি মিনতি ভরা ভাষায় অসহায় শাহিনের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য পাশে দাঁড়ানোর আহবান করেছেন রওশন আলী। মন গলেছে অনেকের। সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। এদেরই একজন সরাইল সদরের আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি লন্ডন প্রবাসী। নিজের নাম পরিচয় গোপন রাখার শর্তে ওই ব্যক্তি অসহায় ভূমিহীন শাহিনের পাশে দাঁড়িয়েছেন। মূল্যবান দুই শতক জায়গা দিয়েছেন শাহিনকে। পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই পেয়ে খুবই খুশি শাহিন। আজ শুক্রবার ওই জায়গায় স্থায়ী ইমারত নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সমাজকর্মী মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় সাংবাদিক শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বল্প কথায় সহায়তা প্রাপ্তি ও অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতে নিজেকে সফল বলে অনুভূতি ব্যক্ত করেন শাহিন। বক্তব্য রাখেন-সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি মো. ইব্রাহিম খান শাদাৎ, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও আ’লীগ নেতা এড. সৈয়দ তানবির হোসেন কাউসার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কমিউনিষ্ট পার্টী সরাইল শাখার সভাপতি দেব দাস সিংহ রায়, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, নিরাপদ সড়ক চাই সরাইল শাখার সম্পাদক সাংবাদিক তৌফিক আহমেদ তফছির ও সমাজকর্মী মো. রওশন আলী। বক্তারা বলেন, একজন অসহায় সংবাদকর্মীকে মাথা গোজার ঠাঁই করে দিয়ে ইতিহাস গড়লেন ওই প্রবাসী। নিজের পরিচয় গোপন রেখে ইসলামের প্রতি আন্তরিকতা ও বিশ্বাসেরও নজির স’াপন করলেন প্রবাসী দাতা। এ ভাবে অসহায় দরিদ্র সহায়সম্বলহীন প্রতিভাবান সংবাদকর্মী ও লেখকদের প্রতি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দেশ পিছিয়ে থাকবে না। ঘর নির্মাণেও শাহিনকে সাধ্যমত সহায়তা করার আহবান জানানোর আহবান করা হয় ওই সভায়। সবশেষে মিলাদ ও দোয়ার পর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসহায় গণমাধ্যম কর্মীর পাশে দাঁড়ালেন সরাইলের জনৈক লন্ডন প্রবাসী

আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২