ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফের মহাপ্রয়াণে জোটের শোকসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ৩১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফের মহাপ্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শহরের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জোটের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও সোহেল আহাদের সঞ্চালনায় তিতাস আবৃত্তি সংগঠনের শোকগাঁথার মাধ্যমে শোকসভা শুরু করা হয়। বক্তারা বলেন, হাসান আরিফ শুধু আবৃত্তি শিল্পী ছিলেন না, তিনি একজন শিশুবান্ধব ব্যক্তি ছিলেন, বৃহৎ মনের অধিকারী ছিলেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি মানুষের কথা বলতেন, দেশের কথা বলতেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের কথা বলতেন, তিনি বঙ্গবন্ধুর কথা বলতেন। শোকসভায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জোটের সদস্য সচিব সঞ্জিব ভট্টাচার্য্য, নাট্যকর্মী আবুল খায়ের, নোঙর সভাপতি শামীম আহমেদ, আখাউড়া খেলাঘরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক এমএ মতিন শানু, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, আবরনি’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, নোঙর সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান টিটু, নতুন মাত্রার সভাপতি আল আমীন শাহীন, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান ভুইয়া শিপু, সঙ্গীত শিল্পী জায়নাল আবেদিন, সাহিত্য একাডেমির জামিনুর রহমান, নাঈমুর রহমান, রিপন দেবনাথ, এসআরএম ওসমান গণি সজিব, মমিনুল আলম বাবু, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির, ফরহাদুল ইসলাম পারভেজ, সুজন সরকার, উত্তম কুমার দাস প্রমূখ। উল্লেখ্য যে, হাসান আরিফ গত বছরের ডিসেম্বর মাসের ২তারিখ করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইশড হসপিটালে দীর্ঘ চারমাস আইসিওতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১ এপ্রিল দুপুর ১ঃ৫০ মিনিটে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পৈতৃক নিবাস জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের দরিয়াদৌলত গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক স্যার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফের মহাপ্রয়াণে জোটের শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২