ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

তেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ৫৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।‘সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম অল্প সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

’নতুন নির্বাচন কমিশন শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আজ শুক্রবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস, তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটা দ্রুত করার চেষ্টা করবে সরকার। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন । তিনি বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমার কাছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এ জেলায় একটি কারিগরি বা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ জানাব।’ ভোজ্যতেলের দাম বাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গত ৪০ বছরে সারা বিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।‘সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম অল্প সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। আপনাদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহআলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২