ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ৩৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে রুনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুনা নরসিংদীর মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে। নিহতের খালাতো ভাই খোরশেদ সাংবাদিকদের জানান, দুপুরে দুটি মোটরসাইকেলে করে তিনি এবং রুনাসহ চারজন নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলারর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় রুনার ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়েন রুনা। পরে তাকে গুরুতর আহত অবস্থায়য় হাসপাতালে আনার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২